শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে হাতুরি লিটনের শেল্টারে কিশোর গ্যাং

বুধবার, ২৩ জুন ২০২১ | ২:১৭ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে হাতুরি লিটনের শেল্টারে কিশোর গ্যাং

সিদ্ধিরগঞ্জ (২৩’জুন ২০২১ইং রোজ বুধবার) ঃ সিদ্ধিরগঞ্জে নাসিক ৩নং ওয়ার্ড নয়া আটি মুক্তিনগর এলাকায় প্রায় ২০’ থেকে ৩০’জনের একটি কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। তারা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চুরিসহ নানা অপরাধ সংগঠিত করছে। এর ফলে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, এই কিশোর গ্যাং চক্রটিকে শেল্টার দিচ্ছে জুলহাস উদ্দিন লিটন@হাতুরি লিটন ও তার ছোট বড় ভাই হিরন। তাদের দুই ভাইয়ের ছত্রছায়ার নানা অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংটি। গ্যাংটিতে রয়েছে হাবিব, তাহেরুল, তুষার, সাইফুল, হাবিব, যুব, রুমান, তৌহিদ, আনাস, রাজু, মান্না, সালমান, সায়েম, সাদ্দামসহ প্রায় ২০’থেকে ৩০’জন কিশোরগ্যাং। সিদ্ধিরগঞ্জ থানার নয়াআটি মুক্তিনগর এলাকায় তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস করে না। কেউ তাদের প্রতিবাদ করতে গেলেও তাদেরকে মারধর করাসহ হুমকি প্রদান ও হয়রানী করে থাকে।
এ বিষযে নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদল জানান, আমার এলাকায় কিশোরগ্যাং’র অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। আমি একাদিক বার থানা পুলিশকে বলেছি থানা পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান পিপিএম বার বলেন, আমার এ বিষয়টি জানা নেই, তবে আমি দ্রুত ব্যবস্থা নিব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন