শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক ও আমার জন্মদিন উপলক্ষে দোয়া চাই সকলের -দিপু

বুধবার, ২৩ জুন ২০২১ | ৪:৩৯ পূর্বাহ্ণ

আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক ও আমার জন্মদিন উপলক্ষে দোয়া চাই সকলের -দিপু

পেশায় আমি একজন সাংবাদিক পাশাপাশি বঙ্গবন্ধু আদর্শ বুকে লালন পালন করায় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে উঠি। সাংবাদিকতা থেকে সময় বের করে ২০০৮ সালে রাজনীতিতে সময় দিতে থাকি এর পর জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা হয় পরবর্তিতে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের জেলার হাল ধরি। ২০১০ সালে নারায়ণগঞ্জ এডিটরস ক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহন করি ৫ বছরের জন্য। সাংবাদিকতা ও রাজনীতি দায়িত্বতার হাল আমাকে আকড়ে রেখেছে ২০০৮ হতে। জীবনে কিছু পায় আর না পায় সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখেই জীবন যাপন চালিয়ে যাচ্ছি। আজ আমার জন্মদিন অন্যদিকে এই দিনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা হয়েছিলো এই সোভাগ্য কয়জনের হয় ? সময় ও স্রোত যেমন কারো জন্য থেমে থাকেনা ঠিক তেমনি কারো বয়সও কমে না । ৩৬৫ দিন অতিবাহিত হলেই একটি করে বছর যোগ হয় মানুষের জীবনে। ২৩ জুনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ বছর পুর্ন হলো সেইসাথে আমিও আরেকটি বছরে পর্দাপন করলাম তবে একটুর জন্য হাফ সেঞ্চুরী হয়নি। এ জীবনে কখনও ঢাক ঠোল পিটিয়ে কিংবা কোন আয়োজন করে জন্ম উৎসব পালন করিনাই তবে এবার ভেবে ছিলাম নবগঠিত মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতাকর্মীদের নিয়ে নিজ জন্মদিনের কেক কাটবো একই সাথে দলের নেতাকর্মীদের পরিচিত সভা করবো কিন্তু মহামারী করোনার কারনে নারায়ণগঞ্জে আবারও লক ডাউন হওয়াই হয়তো কোনটাই সম্ভব হচ্ছে না। বিশেষ করে গাড়ি চলাচল বন্ধ থাকায় দুর দুরান্ত থেকে নেতাকর্মীদের আসা খুবই কষ্ট হয়ে যাবে এ কারনে হয়তো জেলা পার্টি অফিসে গিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে যোগদান করবো অথবা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ধানমন্ডি ৩২ নাম্বারে যাবো নেতাদের সাথে কুশল বিনিময় করতে। জন্ম উৎসব পালন করা বড় কথা নয়, মানুষ যেন এই মহামারীতে সুরক্ষা থাকে সেটাই মুখ্য বিষয়। আল্লাহ চাইলে যদি বেচেঁ থাকি আগামিতে নেতাকর্মী বন্ধু বান্ধব সকলকে নিয়ে জন্মদিনের কেক কাটবো। সকলের কাছে দোয়ার দরখাস্ত করছি আমার জন্মদিনে, সেই সাথে আল্লাহর ইচ্ছায় যাদের কারনে পৃথিবীর মুখ দেখেছি অর্থাৎ আমার জন্মদাতা পিতা মাতার আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ যেনো উনাদের বেহেস্ত নসিব দান করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন