শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর

রবিবার, ২০ জুন ২০২১ | ৪:০৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে রবিবার (২০ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই অংশ হিসেবে একই সময়ে নারায়ণগঞ্জ সোনারগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লিয়াকত হোসেন খোকা ভূমিহীন ও গৃহহীন মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।

এসময় সহযোগিতায় ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁ গোলাম মোস্তফা মুন্না। উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান, জন-প্রতিনিধিবৃন্দ ও সুবিধা ভোগী ভূমিহীন ও গৃহহীনরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন