শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ না:গঞ্জ জেলার নবগঠিত কমিটি জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ | ৪:০৫ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ না:গঞ্জ জেলার নবগঠিত কমিটি জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির পক্ষ হতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়।

বৃহস্পপতিবার ১৭ জুন দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা নবগঠিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির বিল্পবী সভাপতি খোন্দকার মাসুদুর রহমান দিপু, সাধারণ সম্পাদক জহির তালুকদার, সিনিয়র সহ সভাপতি সাইমুন ইসলাম, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম এক সৌজন্য সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নবগঠিত কমিটিকে ধন্যবাদ ও অভিনন্দন জানান সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দলকে এগিয়ে নিতে দিকনির্দেশনা প্রদান করেন।পরিশেষে জেলার নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তাদের সকল ধরনের সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন