মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ না:গঞ্জ জেলার নবগঠিত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময়

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ | ৩:৫৯ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ না:গঞ্জ জেলার নবগঠিত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির পক্ষ হতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়।

বৃহস্পপতিবার ১৭ জুন দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা নবগঠিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির বিল্পবী সভাপতি খোন্দকার মাসুদুর রহমান দিপু, সাধারণ সম্পাদক জহির তালুকদার, সিনিয়র সহ সভাপতি সাইমুন ইসলাম, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ ফুলেল শুভেচ্ছ্ াবিনিময় করেন।

এ সময় ইউএনও আরিফা জহুরা নবগঠিত কমিটিকে ধন্যবাদ ও অভিনন্দন জানান সেই সাথে মুক্তি যুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

তিনি আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পাশাপাশি দেশে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ বিশে^র দরবাড়ে রোল মডেল হিসেবে পরিচিতি পেতে সক্ষম হয়েছে। পরিশেষে জেলার নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তাদের সকল ধরনের সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন