মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সাংবাদিক অনিক এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া।

বুধবার, ১৬ জুন ২০২১ | ২:০১ অপরাহ্ণ

সাংবাদিক অনিক এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া।

১৬ জুন ২০২১ বুধবার বাদ আছর, জাতীয় সাংবাদিক সংস্থা সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি আব্দুল হান্নান প্রধান এর উদ্যোগে মুনলাইট পূর্ব চৌরাস্তা এলাকায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনিকের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ‘জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুল সহ সংস্থার সদস্যরা’
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল হান্নান প্রধান বলেন, আমাদের সহকর্মী অনিক ভাইকে মহান আল্লাহ্ পাক জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং আল্লাহ রাব্বুলআলামিন তার পরিবারের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন আমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ মনির হোসেন, সাংবাদিক জাকির হোসেন, মোঃ আরিফ হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা এসআই মোঃ তারেক, সহ আরও অনেকে।

উল্লেখ্যঃ শুক্রবার (৭ মে) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অনিকের পরিবার জানায়, রাতে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাকে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মঞ্জুর আহমেদ অনিক সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি দক্ষিণ আইলপাড়া এলাকার বাসিন্দা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন