মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ না:গঞ্জ জেলার নবগঠিত কমিটির পক্ষ হতে শওকত আলী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

মঙ্গলবার, ১৫ জুন ২০২১ | ৫:১৯ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ না:গঞ্জ জেলার নবগঠিত কমিটির পক্ষ হতে শওকত আলী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির পক্ষ হতে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

সোমবার ১৫ জুন সকালে বক্তাবলী চেয়ারম্যান কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা নবগঠিত কমিটির পক্ষ হতে সংগঠনের সিনিয়র উপদেষ্ঠা আলহাজ্ব শওকত আলী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির বিল্পবী সভাপতি খোন্দকার মাসুদুর রহমান দিপু, সাধারণ সম্পাদক জহির তালুকদার, সিনিয়র সহ সভাপতি সাইমুন ইসলাম, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সোলাইমান হসেন রনি ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খোকন।

এ সময় আলহাজ্ব শওকত আলী চেয়ারম্যান নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানান সেই সাথে দলকে এগিয়ে নিতে রাজনৈতিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর আদর্শ যারা বুকে ধারণ করতে পারবে তারাই প্রকৃত রাজনীতিতে আসতে পারবে পাশাপাশি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করে যেতে হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন