শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আদমজী ইপিজেড বেতনের দাবীতে শ্রমিক আন্দোলন

মোঃ আমির হোসেন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১২ জুন ২০২১ | ৭:৩২ পূর্বাহ্ণ

আদমজী ইপিজেড বেতনের দাবীতে শ্রমিক আন্দোলন

সিদ্ধিরগঞ্জ(নারায়নগঞ্জ) প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড বেতনের দাবীতে গার্মেন্টস শ্রমিক ইপিজেড সড়কে আন্দোলন করছেন। গতকাল শনিবার (১২ ই জুন) সকাল থেকে শ্রমিকরা সড়কে গাছের বল্লি ও আগুন দিয়ে আন্দোলন করছেন।এতে করে ইপিজেড সড়কে ব্যপক যানজট সৃষ্টি হয়। জানা যায়, ফ্যাশন সিটি শ্রমিক এর ন্যায মজুরি মাসিক বেতন টাকা যথা সময়ে না দেওয়ার কারণে সকল নারী পুরুষ একত্রিত হয়ে এ আন্দোলন করছেন। শ্রমিকদের সকল দাবি মেনে নিলে তারা তাদের আন্দোলন বন্ধ করবেন।শ্রমিক রহিমা জানান, ফ্যাশন সিটি আমরা দীর্ঘ দিন ধরে কাজ করি,কিন্তু প্রতি মাসে মালিক পক্ষ আমাদের যথা সময়ে বেতনের টাকা প্রদান করেন না। ফ্যাশন সিটি গার্মেন্টস এর জি এম এর সাথে আলাপ করতে চাইলে তিনি আমাদের গণমাধ্যম এর সাথে কথা বলতে রাজি হননি। শ্রমিকদের আন্দোলন চলছে। পুলিশ ঘটনার স্থলে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন