মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

র‌্যাব-১১’র অভিযানে সরঞ্জামাদিসহ ১২ জুয়াড়ি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ | ১১:২৬ পূর্বাহ্ণ

র‌্যাব-১১’র অভিযানে সরঞ্জামাদিসহ ১২ জুয়াড়ি গ্রেফতার

র‌্যাব -১১’র অভিযানে অবৈধ জুয়ার আস্তানা হতে নগদ ১৪ হাজার ২শ’ ৮০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. সাহাবুদ্দিন (৩২), মো. হাবিব (৩২), ইউনুস মিয়া (২৮), মো. মনির হোসেন জসিম (৩০), মো. হৃদয় (২৪), মো. আল-আমিন (৪০), কালা চাঁন (৩২), ওয়াহেদুল প্রকাশ মতিন (৩৪), মো. লিটন মিয়া (৩৫), মো. ইলিয়াস মিয়া (৩৫), গোপাল বৈদ্য (৩২) ও মো. জামাল মিয়া (৩০)।

র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১০ জুন) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের সীমানাবর্তী রাজধানী ডেমরার সুকরশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন