মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

দুই মেয়েদের কাছে জীবনের সেরা উপহার পেলেন ফেরদৌস

মঙ্গলবার, ০৮ জুন ২০২১ | ১২:৫৪ অপরাহ্ণ

দুই মেয়েদের কাছে জীবনের সেরা উপহার পেলেন ফেরদৌস

সন্ধ্যা থেকেই বুঝতে পারছিলেন, কেমন যেন দূরে দূরে থাকছে দুই মেয়ে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে এ দূরত্ব। মেয়েরা একসময় কায়দা করে তাঁকে ড্রয়িংরুমে পাঠিয়ে দিল। রাত ঠিক ১২টার সময় একটা কেক নিয়ে হাজির হলো তারা, জানাল শুভ জন্মদিন। বাবার জন্মদিন উপলক্ষে নিজ হাতে কেকটা বানিয়েছে তারা। মেয়েদের কাণ্ড দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ফেরদৌস আহমেদ। ঢাকাই ছবির এই নায়কের কাছে এই কেকই তাঁর ৪৯ বছরের জীবনে পাওয়া সেরা উপহার। শৈশব, কৈশোর এবং অভিনয় শুরুর পরে পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক উপহারই পেয়েছেন ফেরদৌস। এর মধ্যে সেরা রাতে মেয়েদের কাছ থেকে পাওয়া এই উপহার। মেয়েদের এই চেষ্টা যেমন তাঁকে আবেগে ভাসিয়েছে, তেমনি বাবা হিসেবেও নিজেকে সার্থক মনে হয়েছে। মেয়েদের কেকটি ছিল অবিশ্বাস্য সুন্দর। বোঝার উপায় নেই বাসায় বানানো। দুই স্তরের এই চকলেট কেক দেখে মুগ্ধ অভিনেতা বলেন, ‘বুঝতে শেখার পর থেকেই প্রতিবার কিছু একটা করার চেষ্টা করে মেয়েরা। গতবার রান্না করেছিল। এবার কেক বানানো শিখেছে। আমার জন্য তারা এতটা পরিশ্রম করেছে, ভাবতেই ভালো লাগছে। চাইলেই তারা কেক কিনতে পারত। মনে হচ্ছে, আমি সব সময় যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই মেয়ে দুটি বেড়ে উঠছে।’




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন