সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে ২৯ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শুক্রবার, ২৮ মে ২০২১ | ৫:৫৬ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ২৯ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে একটি কার্গো ট্রাক তল্লাশী করে ২৯ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলো- রাজু (৩২), ইমরান হোসেন (২৮) ও নাঈম শেখ (২২)। রোববার (২৩ মে) র‌্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, তারা কুমিল্লা থেকে কার্গো ট্রাক নিয়ে ঢাকার দিকে আসছিলেন। খবর পেয়ে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটের সামনে চেকপোস্ট বাসিয়ে কার্গোটি তল্লাশী করে। এসময় চালকের সিটের পেছন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৯ হাজার ইয়াবা জব্দ করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদেরকে বিকেলের মধ্যে আদালতে পাঠানো হবে। এর আগে শনিবার (২২ মে) বিকেল ৫ টায় আসামিদেরকে গ্রেফতার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন