শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার সম্মাননা পেলেন বিলাইছড়ি থানার এসআই (নিঃ) সোহেল আহম্মেদ

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ | ১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার সম্মাননা পেলেন বিলাইছড়ি থানার এসআই (নিঃ) সোহেল আহম্মেদ

আজ ২৫ মে ২০২১ খ্রিঃ, চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের কাছ থেকে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি থানায় কর্মরত এসআই (নিঃ)/সোহেল আহম্মেদ। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর মোদ্‌দাছ্ছের হোসেন মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্বাবধানে গত ১৭ জানুয়ারি ২০২১ খ্রিঃ এসআই (নিঃ)/সোহেল আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ০৬ টি দেশীয় তৈরী বন্দুক, ০১ রাউন্ড খালি কার্তুজ, ৮০ গ্রাম বিস্ফোরক দ্রব্য ও ১৯টি শিসা গুলি উদ্ধার সহ ০৭ জন আসামীকে গ্রেপ্তার করে। সাহসিকতার সহিত উক্ত অভিযান পরিচালনা করায় কাজের প্রতি আরও উৎসাহিত করতে চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় উক্ত সম্মাননা প্রদান করে।

এই স্বীকৃতি নিঃসন্দেহে রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের কাজের প্রতি মনোবল বৃদ্ধি করবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন