বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, প্রাইভেট কার আটক

জিয়াউর রহমান, নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৬ মে ২০২১ | ৫:৪৯ অপরাহ্ণ

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, প্রাইভেট কার আটক

আড়াইহাজারে বিশনন্দি ইউনিয়নের চালাকচর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার (২৬ মে ) সকাল ১১ টায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশনন্দি ফেরী ঘাট থেকে আড়াইহাজার যাওয়ার পথে প্রাইভেট কার ( ঢাকা মেট্রো ব ৪৩-৯৯০৯ ) ওভারটেকিং করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কৃষক ইব্রাহিম (৬০) কে ধাক্কা দিলে গুরুতর আহত। আহত ইব্রাহিমকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। সেখানে বিকেলে তার মৃত্যু হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঢাকা মেডিকেলে রয়েছে। ইব্রাহিম বিশনন্দি ইউনিয়নের চালাকচর গ্রামের মৃত সাইজুদ্দিন এর ছেলে।প্রাইভেট কারটি জনতা আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন