সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

তিতাসের হিসাব সহকারীর বিরুদ্ধে ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের

ষ্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ মে ২০২১ | ৬:৪৩ অপরাহ্ণ

তিতাসের হিসাব সহকারীর বিরুদ্ধে ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিসট্রিবিউশন নারায়ণঞ্জ ডিভিশনের ফতুল্লা শাখার হিসাব সহকারী মোঃ মাসুদ করিম মিন্টুর বিরুদ্বে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের।

গত রোববার এলাকাবাসীর পক্ষে জামাল উদ্দিন এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে মোঃ মাসুদ করিম মিন্টুকে অবৈধ সংযোগকারী উল্লেখ করে তার বিরুদ্ধে গ্যাস সংক্রান্ত নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এলাকাবাসীর পক্ষে অভিযোগপত্রে জামাল উদ্দিন উল্লেখ করেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিসট্রিবিউশন নারায়ণঞ্জ ডিভিশনের ফতুল্লা শাখার হিসাব সহকারী মোঃ মাসুদ করিম মিন্টু অবৈধভাবে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ হাউজিংসহ বিভিন্ন কল-কারখানা, বাসা-বাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে কোম্পানীর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। নামে বেনামে এপার্টমেন্টসহ জায়গা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এবং হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। এসব অসাধু কর্মচারীদের কারণে ফতুল্লায় পর পর কয়েকটি গ্যাস বিস্ফোরণসহ বহু লোক হতাহত হয়েছে। এদের মত অসাধু কর্মচারীদের বিরুদ্ধে তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান অভিযোগকারী। ইতিপূর্বে এই কর্মকর্তার বিরুদ্ধে মাদক সেবন ও নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়।

এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে অন্যান্য কর্মকর্তারাও এমন অনিয়ম করতে সাহস পাবে বলে অভিযোগে উল্লেখ করেন জামাল উদ্দিন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন