বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

জিয়াউর রহমান,নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৪ মে ২০২১ | ১০:৫৭ পূর্বাহ্ণ

আড়াইহাজার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

আড়াইহাজার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি:এর বার্ষিক সাধারণ সভা ও নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন বিআরডিবির চেয়ারম্যান মো: শহিদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, জেলা বিআরডিবির উপ-পরিচালক মিজানুর রহমান, সাবেক বিআরডিবির চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেন, বিআর ডিবির সহসভাপতি মেহেদী আশরাফ মোমেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ, সাবেক ভিপি নাইম মোল্লা, শফিকুল ইসলাম শরিফ, বিআর ডিবির পরিচালক আঃ গনি মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন