সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

র‌্যাব-১১’র নতুন অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, পিএসসি, বীর

রবিবার, ২৩ মে ২০২১ | ৭:০২ অপরাহ্ণ

র‌্যাব-১১’র নতুন অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, পিএসসি, বীর

সরকারি নিয়মিত বদলী আদেশ অনুযায়ী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১র নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি, বীর।

রোববার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে সদ্য-সাবেক অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, পিবিজিএমএস’র নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন নতুন অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি, বীর।

র‌্যাব-১১র সিনিয়র সহকারী পরিচালক এএসপি প্রণব কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিদায়ী অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, পিবিজিএমএস সরকারি নিয়মিত বদলী আদেশ অনুযায়ী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২, মোহাম্মদপুর ঢাকা এর অধিনায়কের দায়িত্ব নেবেন।

লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি, বীর র‌্যাব-এ যোগদানের পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী, ৬ বীর এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। ইতঃপূর্বে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও কুয়েতে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য র‌্যাব-১১র সদর দপ্তর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন