শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

রবিবার, ২৩ মে ২০২১ | ৮:৫৬ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা শাঁখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ মে) রাতে সিদ্ধিরগঞ্জে কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত এর মধ্যদিয়ে কেক কেটে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহ আলম সাউদের সভাপতিত্বে এবং ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক এড. মোশারফ হোসেন দিপুর পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক এড. কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মির্জা মোঃ আনিছ, মানব সম্পদ উন্নয়ণ সম্পাদক আব্দুস ছালাম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। এছাড়াও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানসহ পরিবারের নিহতদের রূহের মাগফেরাত কামান ও মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষায় এবং সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন