সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে ২৫২০ লিটার চোরাই ডিজেল সহ গ্রেফতার

শনিবার, ২২ মে ২০২১ | ২:২৭ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ২৫২০ লিটার চোরাই ডিজেল সহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ১২টি ড্রাম ভর্তি ২৫২০ লিটার চোরাই ডিজেলসহ মো. শাহজাহান (৪৮) নামে একজন তেল চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল। এ সময় চোরাই তেল সরবারহের কাজে ব্যবহৃত ১টি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো ন- ২১-২৩০৬) জব্দ করা হয়। শনিবার (২২ মে) দুপুরে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ওই চোরাই তেলসহ মো. শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে যা বিভিন্ন সময় পত্র পত্রিকায় খবর ও অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে। এই ডিপো হতে প্রতিদিন শত শত তেলের লরী তেলভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এই সিন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গ্রেফতারকৃত আসামী পলাতক আসামীর পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন