সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

প্রতিবন্ধী এতিম ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শনিবার, ২২ মে ২০২১ | ১২:১৬ অপরাহ্ণ

প্রতিবন্ধী এতিম ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সোনারগাঁও সংবাদাতাঃ মহামারী করোনা ভাইরাসের দূর্যোগ বৃদ্ধি পাওয়ায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিবন্ধী এতিম ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও কাচঁপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম লিটন খান।
আজ শনিবার বেলা ১১টায় কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম আপোষ খান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রথম থেকেই নিজ অর্থায়নে কাচঁপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি গ্রামে সফিকুল ইসলাম লিটন খান করোনা প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাস্ক,স্যানিটাইজারসহ খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ,কাচঁপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ,কাচঁপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ,সাধারণ সম্পাদক বাবুল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম প্রধান সহ আওয়ামীলীগ,যুবলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম লিটন খান বলেন,মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার ইউনিয়ন বাসীদের মাঝে করোনা মহামারীর প্রথম থেকেই ত্রাণ সামগ্রী বিতরণ করছি।আমার এই সহায়তা সব অব্যাহত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন