রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বুধবার, ১৯ মে ২০২১ | ৫:৪৬ অপরাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। সাংবাদিক সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ডিইউজে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজে’র সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ইআরএফ সভাপতি শারমিন রিনভী, কারা নির্যাতিত সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, ডিইউজে সহসভাপতি শাহিন হাসনাত ও রাশিদুল ইসলাম, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় ও জাতীয় সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক, বিএফইউজে’র কাউন্সিলর ও ডিইউজে’র সদস্য এম আই ফারুক আহমেদ প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন