বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলার প্রতিবাদে নারাণয়গঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

বুধবার, ১৯ মে ২০২১ | ৫:৩১ অপরাহ্ণ

সাংবাদিক  রোজিনাকে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলার প্রতিবাদে নারাণয়গঞ্জ  প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে  স্বাস্থ্য মন্ত্রানালয় কর্তৃক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। মিথ্যা ও অযৌক্তিক মামলা দিয়ে হয়রানি এবং নি:শর্ত মুক্তি দাবিতে  কঠোর হুসিয়ারী মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ।

১৯ই মে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সস্পাদক শরিফ উদ্দিন সবুজ এর সঞ্চালনায় ক্লাবের সভাপতি খন্দকার শাহআলমের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর ও রহমান মাসুম, দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউথ মাসুদ, দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান বাদল, দৈনিক শীতলক্ষা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি আবদুস সালাম, কালের কন্ঠ পত্রিকা চ্যানেল ২৪ নিউজের প্রতিনিধি দিলিপ মন্ডল, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রুমন চৌধুরী সুমন,  টেলিগ্রাফ নিউজ২৪.কমের সম্পাদক সিনিয়র সাংবাদিক আরিফুজ্জামান আরিফ,দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি খোন্দকার মাসুদুর রহমান দিপু,  দি বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধ সাইমুন ইসলাম, যুগান্তর পাঠক সমাবেশের সভাপতি কবি জাহাঙ্গির ডালিম, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান অনু সহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দগণ।

মানববন্ধনে বক্তারা বলেন একজন সাংবাদিকের  মৌলিক অধিকার তথ্য সংগ্রহ করা। আর  সেই অধিকার আদায় করতে গিয়ে একজন সিনিয়র সাংবাদিক তথা রোজিনা ইসলামের সাথে স্বাস্থ্য মন্ত্রানালয়ের অতিরিক্তি সচিব জেবুনেচ্ছা বেগম যে ঘটনা ঘটিছে তা খুবই ন্যাক্কারজনক। স্বাস্থ্য মন্ত্রানালয়ের দূনির্তির কথা বাংলা মানুষ ইতিমধ্যে জেনে গেছে। বর্তমানে মানুষ এখন আর বোকা নেয় যে, তিলকে তাল বানিয়ে অপপ্রচার করবে আর জনগন সেটা বিশ^াস করবে ? বক্তারা আরো বলেন রোজিনা ইসলামের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার সহ তাকে নিঃশর্ত মুক্তি না দিলে নারায়ণগঞ্জের সাংবাদিকরা কঠোর কর্মসুচি দিতে বাধ্য হইবে। এ ঘটনায় সুষ্ঠ বিচার না হলে এখন থেকে স্বাস্থ্য মন্ত্রালয়ের সকল দূর্নিতির সংবাদ প্রতিনিয়ত প্রকাশ করা হবে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার সাথে দোষীদের বিচারের দাবী জানান মানববন্ধন থেকে জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন