বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে বন্দর প্রেসক্লাবের মানব বন্ধন ও প্রতিবাদ সভা

বুধবার, ১৯ মে ২০২১ | ৩:৪৭ অপরাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে বন্দর প্রেসক্লাবের মানব বন্ধন ও প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ বন্দর প্রেসক্লাবের উদ্যোগে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালণকালে সচিবালয়ে আটক করে নির্যাতন ও মিথ্যে অভিযোগের প্রেক্ষিতে মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ করেছে সাংবাদিকরা। বুধবার ১৯ মে বিকাল ৪টায় বন্দর প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. সাহাআলী পিন্টু খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি তথা নারায়ণগঞ্জের আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন কমল খান, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকী, বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমরান মৃধা, সহসভাপতি নাসির উদ্দিন, কবির হোসেন, নির্বাহী সদস্য মাহফুজ জাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিএম সুমন,সহ সাধারন সম্পাদক আরিফ হোসেন কনক,অর্থ সম্পাদক সজিব,প্রচার শাহাজালাল,দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন,সাংবাদিক শেখ আরিফ,ফটো সাংবাদিক ইমদাদুল হক মিলন প্রমূখ।

মানব বন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয়া সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা দূর্নীতি, লুটেরাদের মূখোস উন্মেচন করতে সংবাদ প্রকাশ করবে এটাই স্বাভাবিক। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে ব্যাহত হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা বাধাগ্রস্ত হচ্ছে। একটি স্বাধীন দেশে গনমাধ্যমকে এভাবে শৃঙ্খলিত করে রাখা কোন ইঙ্গিত বহন করে তা বুঝার আর বাকি নাই।অতএব আমাদের বক্তব্য স্পষ্ট দূর্নীতিবাজ আমলাদের বিরোদ্ধে ব্যবস্থা নিন। অনতিবিলম্বে এ ধরনের বর্জুয়া আইন বাতিল করে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যে মামলার তীব্র নিন্দাসহ দ্রুত মুক্তি দাবী করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন