মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সাংবাদিক রোজিনার জামিন না হলে ২৬ মে দিনব্যাপী অবরোধ

বুধবার, ১৯ মে ২০২১ | ৩:৩০ অপরাহ্ণ

সাংবাদিক রোজিনার জামিন না হলে ২৬ মে দিনব্যাপী অবরোধ

ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাব ১৯ মে (বুধবার) ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের আয়োজনে ঢাকা মহাসড়ক (সাইনবোর্ড) এলাকায় এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলার চোখের সম্পাদক কে.এম আবু হানিফ হদয় বলেন, রোজিনা ইসলাম প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক তিনি একজন সুনাম ধন্য সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য কানাডিয়ান অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন বাংলাদেশি জার্নালিজম (২০১১) পুরস্কার পান। রোজিনা ইসলাম টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার (২০১৫) রোজিনা ইসলাম পিআইবি ও দুদকের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশসহ (২০১৪) অনেকগুলো স্বীকৃতি পেয়েছেন।

তাছাড়া তিনি দেশের মানুষ, পাঠক, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভালোবাসা ও সম্মান পেয়েছেন। রোজিনা ইসলাম দুর্নীতিবাজদের বিরুদ্ধে সত্য লেখনির এক অনুসন্ধানী সংবাদকর্মী। আজ তিনি তথ্য সংগ্রহ করতে গিয়ে কারাভোগ করছেন। তার আগে তাকে ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন করা হয়েছে। যেখানে নারী অধিকারের কথা বলা হয়েছে। নারীদের সম্মানের কথা বলা হয়েছে। সেখানে একজন সরকারের সচিব তাও আবার নারী সচিব তিনি কিভাবে গলা চেপে ধরলেন, হেনস্থা করলেন। মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের স্বাধীনতাসহ ব্যাপক সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের অন্যায় গুলো বের করে একটি স্বচ্চ, পরিচচ্ছন্ন বাংলাদেশ গড়তে তিনি অবিরত চেষ্টা করছেন। আজ সেই সাংবাদিকদের উপর এত অন্যায়। কে সেই অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা। আমরা বিভিন্ন ভাবে তার খোঁজ খবর নিচ্ছে। তিনি স্বাস্থ্যমন্ত্রলায়কে লুটে পুটে খাচ্ছেন। তিনি বিদেশের বিভিন্ন দেশে অট্রালিকা গড়েছেন, সন্তানদের বিদেশে পড়াচ্ছেন। ঢাকাসহ গাজীপুরে তিনি প্রচুর সম্পদ গড়েছেন। এত টাকার উৎস কোথায়? তার বিরুদ্ধে জরুরী তদন্তের দাবী করছি। দুদক কে বলতে চাই এই অতিরিক্ত সচিবের সম্পদের পাহাড় জাতি জানতে চায়, সাংবাদিক সমাজ জানতে চায়।

দেশের জনগণ জানতে চায়। তার গলা টিপের অচরণ জঙ্গি আইএস, জঙ্গী সংগঠনের মতো মনে হচ্ছে। একজন নারী হয়ে একজন নারীকে (সচিব পদমর্যাদার) এভাবে গলাচিপে ধরতে পারে না। সরকারি ভাল ভাল অফিসারদের কলংকের দাগ লাগিয়ে দিলেন কাজী জেবুন্নেছা। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহেী মামলা হওয়া উচিৎ। রাষ্ট্রের ৪ নম্বর স্তম্ভ গণমাধ্যমের সম্মানহানী করেছেন। দেশের সুনাম নষ্ট করছেন। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ঘটনায় এই খবর প্রকাশিত হয়েছে। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু, ওয়াশিংট পোস্ট, সিয়াটল টাইমস, এবিসি নিউজ, ডেইলি হোরাল্ড, দ্য স্টারসহ বিশ্বের অনেক গণমাধ্যাম দূর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকে হেনস্তার খবর প্রকাশ হয়েছে। ওয়াশিংট পোস্ট সিয়াটল টাইমস প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূর্নীর্তির খবর প্রকাশ করায় সাংবাদিককে হেনস্তা। আপনাদের ভূয়া সাজানো নাটক কেউ প্রকাশ করেনি। নথি চুরি কেউ বিশ্বাস করে না। তিনি আরো বলেন, সংবাদিক সমাজ মরেনি সারা বাংলাদেশে ঝড় উঠেছে। আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় সাংবাদিকদের বিরুদ্ধে কিছু বলার সুযোগ নেই। সাংবাদিকদের বিলাশবহুণ গাড়ি নেই, বাড়ি নেই, দূর্নীতি নেই অঢেল টাকা নেই। আপনারা ঘুষের ঢাকায় জীবন যাপন করেন। জনগণের টাকা মেরে বিদেশে আলিশান বাড়ি বাড়ান, সন্তানদের বিদেশে লেখা-পড়া করান। শেখ হাসিনার সরকারকে আপনারা ধব্বংস করছেন। শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্নকে কিছু অসাধু ঘুষখোর দুর্নীতিবাজ ধব্বংস করতে চায়। তিনি দ্রুত সাংবাদিক রোজিনা মুক্তির দাবিসহ হেনস্তাকারীর বিচার চান।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সংবাদ চর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খান, বিডিসি নিউজের নির্বাহী পরিচালক নুরুজ্জামান হীরা, ক্লাবের সহ-সভাপতি প্রথম আলোর প্রতিনিধি মনিরুজ্জামান মনির, ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মোমেন, দৈনিক যুগের সাথীর প্রতিনিধির হেমায়েতউদ্দিন আজাদ, যুগ্ম সম্পাদক যুগান্তরের প্রতিনিধি হোসেন চিশতি শিবলু, সাংগঠনিক সম্পাদক দেশরূপান্তরের প্রতিনিধি মোবারক হোসেন কমল, ক্রাইম পেট্রোালের নির্বাহী সম্পাদক এম.এফ ইসলাম মিলন, যুগান্তরের স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদ অর্থ সম্পাদক বর্তমান সময়ের বার্তা সম্পাদক মোঃ নুরুল ইসলাম মানবকন্ঠের এস.এম রোবেল, মশিউর রহমান মুসা ডেমরা থানা প্রেসক্লাবে সভাপতি এসআই ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুজন। প্রতিবাদ সভায় বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশ নিয়ে রোজিনা ইসলামের মুক্তিসহ হেনস্তাকারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার বিচার দাবি করেন।সর্বশেষ কার্যনিবাহী সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মধ্যে জামিন না হয় তাহলে আগামী ২৬ মে ঢাকা-চট্টগ্রাম-সিলেট (সাইনবোর্ড) মহাসড়ক দিনব্যাপী অবরোধ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন