সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে বোমা নিষ্ক্রিয় করলো পুলিশ

মঙ্গলবার, ১৮ মে ২০২১ | ৬:২৩ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বোমা নিষ্ক্রিয় করলো পুলিশ

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সে একটি বোমা নিষ্ক্রিয় করেছেন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিট। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমা সদৃশ একটি ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশবক্স থেকে সরে যান। পরে তিনি বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। রাত পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে বোম্ব ডিস্পোজাল ইউনিট। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মশিউর রহমান বলেন, বোমা সদৃশ ব্যাগ দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশবক্স এলাকাটি ঘিরে রাখি। ডিএমপির বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে এটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকি জানান, বোমাটি একটি ইম্প্রোভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন