সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

হেফাজতের মামলায় কারাবন্দি ছাত্রদল নেতার বাসায় কেন্দ্রীয় নেতারা

শনিবার, ১৫ মে ২০২১ | ২:৫৫ অপরাহ্ণ

হেফাজতের মামলায় কারাবন্দি ছাত্রদল নেতার বাসায় কেন্দ্রীয় নেতারা

নারায়ণগঞ্জের কারাগারে হেফাজতের হরতালের নাশকতার মামলায় কারাবন্দি তিন নেতার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সান্তনা প্রদান করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

শুক্রবার (১৪ মে) দুপুরে তিনি ফলমূল নিয়ে নেতাদের বাড়িতে যান। এসময় জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

কারাবন্দি তিন নেতা হলেন-জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নাদিম, ফতুল্লা থানা ছাত্রদল নেতা সাজ্জাদ আলম নিলয়, রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতা রাকিব।

মশিউর রহমান রনি জানান, আমরা বিনা অপরাধে কারাবন্দি আমাদের ভাইদের ছাড়া ঈদ করা তাদের পরিবারের সাথে ঈদ করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাদের খোঁজ খবর রাখছেন। আমরা তাদের পরিবারের পাশে আছি সবসময়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন