বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

ঈদে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর কুড়ালের কোপে স্বামী নিহত

শনিবার, ১৫ মে ২০২১ | ১২:০৩ অপরাহ্ণ

ঈদে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর কুড়ালের কোপে স্বামী নিহত

শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে নেত্রকোনার কলমাকান্দার উপজেলার কৈলাটি গ্রামে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন। স্বামী রুক্কু মিয়া (৩৬) জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের শামসু উদ্দিনের ছেলে। ঈদ উপলক্ষ্যে শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার পর আজ শনিবার (১৫ মে) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুক্কু মিয়া কয়েক বছর আগে কৈলাটি গ্রামে বাবুল হেলালীর মেয়ে রুবিনা আক্তারকে (২৭) বিয়ে করেন। রুক্কু মিয়া এর আগেও আরো দুইটি বিয়ে করেন। আগের বিয়ের তথ্য গোপন করার কারণে তাদের মধ্যে দাম্পত্য চলছিল।

শুক্রবার ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্বশুর বাড়িতে বেড়াতে যান রুক্কু মিয়া। এরপর আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী রুক্কু মিয়া মোট তিনটি বিয়ে করেন। এ কারণে তাদের দাম্পত্য কলহ চলছিল। শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের একপর্যায়ে রুবিনা স্বামী রুক্কু মিয়াকে কুড়াল কোপ দিলে ঘটনাস্থলেই রুক্কু মিয়া নিহত হন।

স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন রুবিনা। তাকে আটক করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন