দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের সময় ডট কমের নারায়ণঞ্জ প্রতিনিধি ও ভারতের ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক আজকের ফরিয়াদ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক মঞ্জুর আহমেদ অনিকের মৃত্যুতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইলাবন ৪নংওয়ার্ডে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মে) বেলা ৫টায় হাজী নুর উদ্দিন ও কবিরের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ আইলাবন এলাকায় কবির এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সাংবাদিক মঞ্জুর আহমেদ অনিকের জন্য দোয়া ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে স্মৃতিচারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের আলো সাংবাদিকও এডভোকেট মনির, ভোরের ডাক মোঃ শাওন,শ্রমিকলীগ নেতা মোঃ কবির,ব্যবসায়িক ফারুক নারায়ণগঞ্জ সংবাদ মোহাম্মদ কাউসার, নবচেতনা মোঃ আল আমিন ,বাংলাদেশ সমাচার মোঃ ফারুক হোসেন, গ্লোবাল টিভি মোঃ রাসেল, বিজনেস বাংলাদেশ এস কে মাসুদ রানা, স্বদেশ প্রতিদিন মোঃ খাইরুল ইসলাম,আমার সংবাদ মোহাম্মদ আমির, আলোকিত শীতলক্ষ্যা মোঃ তোফাজ্জল ইসলাম, বাংলাদেশ বুলেটিন মোঃসুমন মাহমুদ দিহান, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তরা সাংবাদিক অনিকের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং অসুস্থ্য সকল সাংবাদিকদের জন্য মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থণা করেন।