গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল অদ্য ০৯ মে ২০২১ তারিখ রাত ০৭:৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। মোঃ মহিন উদ্দিন (২৭) এবং ২। মোঃ কাইয়ুম হোসেন (২২)। এ সময় তাদের হেফাজত হতে ৩৯৯ বোতল ফেন্সিডিল, ০১ কেজি গাঁজা, মাদক বিক্রিয় নগদ ৬৮৫০/- টাকা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকতৃ আসামীদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তাদের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী জগপুর এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। জিজ্ঞাসাবাদে তারা আরোও জানায় যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে বিশেষ কৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা বাংলাদেশে প্রবেশ করায় এবং তা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। অদ্য ০৯ মে ২০২১ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ মহিন উদ্দিন (২৭), ও তার সহযোগী ২। মোঃ কাইয়ুম হোসেন (২২)’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।