সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে মোবারক হোসেন স্মৃতি সংসদ’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ফাহাদুল ইসলাম ( সোনারগাঁও প্রতিনিধি )

রবিবার, ০৯ মে ২০২১ | ৪:০২ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে মোবারক হোসেন স্মৃতি সংসদ’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে বীরমুক্তিযোদ্বা ও সাবেক সাংসদ মরহুম  মোবারক হোসেন এর পুত্র এরফান হোসেন দীপ এর সৌজন্যে মোগরাপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড এর সদস্য আনোয়ার হোসেন-হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

সাবেক সাংসদ মরহুম  মোবারক হোসেন এর পুত্র এরফান হোসেন দীপ বলেন, মোবারক হোসেন স্মৃতি সংসদ একটি অরাজনৈতিক সংগঠন, গত বছর ২০২০ সালে যখন মহামারী করোনাভাইরাস বিস্তার করেছিল, মানুষ যখন অসহায় হয়ে পড়েছিল, তখনই এ অরাজনৈতিক সংগঠন মানুষের পাশে সর্বাত্মক সহযোগিতায় এসেছিল,

ঠিক তেমনিভাবে এবছর ও ২০২১ সাল, সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়েছে। মুসলমানদের মহাউৎসব ঈদকে সামনে রেখে মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেন এরফান হোসেন দ্বীপ।

এসময় উপস্থিত ছিলেন,সাবেক সাংসদ মরহুম  মোবারক হোসেন এর পুত্র এরফান হোসেন দীপ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড মেম্বার মাজহারুল ইসলাম মানিক, ৩ নং ওয়ার্ড মহিলা সদস্য সাবিনা আক্তার এবং  বিভিন্ন নেতাকর্মীসহ   স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন