মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জ হতে অনুমোদনহীন কারখানায় ভেজাল খাদ্য পানীয় তৈরির অপরাধে ১ জন গ্রেফতার

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | ৮:২১ পূর্বাহ্ণ

র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জ হতে অনুমোদনহীন কারখানায় ভেজাল খাদ্য পানীয় তৈরির অপরাধে ১ জন গ্রেফতার

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১, সিপিএসসি’র অভিযানে গত ২৭ এপ্রিল ২০২১ বিকাল ৪.২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন টেংরারটেক কুশাব এলাকায় অননুমোদিত ‘ডিডি ফুডস’ নামক কারখানায় অনুমোদনহীন ও ভেজাল খাদ্য পানীয় উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ আফজাল হোসেন (২৬)। উক্ত অভিযানে বিপুল পরিমান ভেজাল ও অনুমোদনহীন ডিডি ফ্রুটস ফ্লেভার পুডিং, ডিডি আইস ললি, ডিডি ম্যাংগো জুস, ডিডি ম্যাজিক ফ্রুটস ফ্লেভার, ভেজাল জুস তৈরির কাজে ব্যবহৃত ম্যাংগো ফ্লেভার কেমিক্যাল, লিকুইড ক্লাউডিং এজেন্ট, অরেঞ্জ ফ্লেভার এবং সিনোসুইট সুপার ফাইন পাউডার জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী কয়েক বছর যাবৎ রূপগঞ্জ থানাধীন টেংরারটেক কুশাব এলাকায় জনৈক হাজী মোঃ ফরিদ আলীর ভবন ভাড়া নিয়ে বিএসটিআই এর অনুমোদন না নিয়ে ‘ডিডি ফুডস’ নামক কারখানায় বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য পানীয় উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাত করে আসছে। গ্রেফতারকৃত আসামী সরকারী অনুমোদন ব্যতীত দীর্ঘদিন ধরে ডিডি ফুডস নামক কারখানায় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় উৎপাদন করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করে আসছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ এবং ক্ষতিকারক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে সরকারী অনুমোদন বিহীন কারখানায় ভেজাল উপাদান ও ক্ষতিকর কেমিক্যাল দ্বারা অস্বাস্থ্যকর পদ্ধতিতে বিভিন্ন প্রকার খাদ্য পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন