বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

শাস্তির সম্মুখিন হতে হয়েছে রিকশা চালকদের

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | ৮:৫৮ অপরাহ্ণ

শাস্তির সম্মুখিন হতে হয়েছে রিকশা চালকদের

নারায়নগঞ্জের ডাক রিপোর্ট : আমরা রিক্সা চালাই, রিক্সা না চালাইলে কে খাওয়াবে আমাদের, কই কেওতো এক বেলা খাবারও দিলনা। লকডাউনের নির্দেশিকা উপেক্ষা করে নারায়ণগঞ্জ শহরে রিকশা নিয়ে প্রবেশ করায় শাস্তির সম্মুখিন হতে হয়েছে রিকশা চালকদের। শাস্তি স্বরুপ তাদের রিকশা উল্টে রেখে তিন ঘণ্টা তাদের দাঁড় করিয়ে রাখা হয়। তবে শাস্তি পাওয়া রিকশা চালকরা বলছে শহরে অবাদে রিকশা চললেও তাদের ভিন্ন কারণে আটক করে রেখেছে পুলিশ। যদিও তারা কারণটি নিশ্চিত করতে পারেনি।

রবিবার (১৮ এপ্রিল) সকাল থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া প্রবেশের মুখে পুলিশের তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, পুলিশ কয়েকটি রিকশা উল্টে রেখে শাস্তি দিলেও এর চারপাশ দিয়ে অবাধে রিকশা চলছে। পুলিশ তাদের গতি রোধ ও করছেনা। শহরে অবাধে চলাচলেও বাধা দিচ্ছেনা।

রিকশাচালক আমিন বলেন, আমি দেওভোগ থেকে রিকশা চালাই। সকালে আমি যাত্রী নিয়ে গিয়েছিলাম জামতলা। সেখান থেকে ফিরে আসার সময় আমার রিকশা আটকে উল্টে রাখে। অনেক হাতে পায়ে ধরেও সেটি ছাড়াতে পারিনি।

আরেক রিকশা চালক মাহমুদ বলেন, আমি রিকশা চালাই সংসার কোনোভাবে চালানোর জন্য। দিনশেষে তো আমাকে রিকশার মালিককে পুরো জমা ও গ্যারেজ ভাড়া দিতে হবে। আমার এই তিন ঘণ্টার টাকা কে দেবে। আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখলো রিকশাও উল্টে রাখলো।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, মানুষ এখনো সচেতন নয়। তারা নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন। আমাদের ৩০টি চেকপোস্ট ও ৬টি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। কেউ কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন