রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | ৬:৫৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি  : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১১।
আজ রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

এর আগে আজ রোববার বিকাল পাঁচটায় নগরীর আদমজী সোনামিয়া বাজার এলাকার এক জুয়ার আস্তানা থেকে গ্রেফতার করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ২৫০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. মনোয়ার হোসেন (৩৫), মোঃ ইমরান (৪০), মোঃ মাহবুব খান (৩৬), দেওয়ান বাদশাহ (৩৭), মোঃ জাফর (৩৬), মোঃ মুন্না (৪২), মোঃ জাহাঙ্গীর (৪৫), মোঃ মুন্না (৪৬), মোঃ বাবু (৩২), মোঃ মাসুম (৩৫), মোঃ আলী আহমেদ (৩৫) এবং মোঃ নওছার (৪০)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, আসামিরা অনেকদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছিল। এরা গোপনে ও প্রকাশ্যে জুয়ার আসর চালাতো। এ সময় সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো।এদিকে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন