বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

কাঁচপুর হাইওয়ে পুলিশের ৩টি স্থানে রয়েছে চেকপোস্ট।

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | ৬:১৯ অপরাহ্ণ

কাঁচপুর হাইওয়ে পুলিশের ৩টি স্থানে রয়েছে চেকপোস্ট।

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মদনপুর এলাকায় কাঁচপুর হাইওয়ে পুলিশ কর্তৃক বাঁশ ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে।চলমান লকডাউন চলাকালে রবিবার দুপুরে মদনপুর মহাসড়কটি ব্যারিকেড দেয়া হয়। হাইওয়ে পুলিশ সদস্যদের বিভিন্ন যানবাহন তল্লাশি করতে দেখা যায়। বিনা প্রয়োজনে যেসব যানবাহন মহাসড়কে উঠছে তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। লকডাউনের মধ্যে ২০০টিরও বেশী মামলা করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। থ্রী হুইলার, সিএনজি, মোটরসাইকেল, অটোরিক্সা মহাসড়কে উঠার দায়ে তাদের বিরুদ্ধেও নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। কাঁচপুর হাইওয়ে পুলিশের ৩টি স্থানে রয়েছে চেকপোস্ট। চেকপোস্টগুলো হলো কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে, মদনপুর চৌরাস্তা ও মেঘনা টোল প্লাজার সামনে।কাঁচপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সারাদেশে লকডাউনে পণ্যবাহী ও ইমার্জেন্সি যানবাহন ছাড়া কোন ধরনের যানবাহন বিনা প্রয়োজনে মহাসড়কে উঠলে আমরা সেসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। ইতোমধ্যে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২০০টির বেশী মামলা করা হয়েছে এবং ৩টি পয়েন্টে আমাদের চেকপোস্ট বসানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন