রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

(সোনারগাঁয়ে হেফাজতের তাণ্ডবে প্রধান আসামি সহ ৪ জন র‌্যাবের হাতে আটক)

সোমবার, ১২ এপ্রিল ২০২১ | ১২:৩২ অপরাহ্ণ

(সোনারগাঁয়ে হেফাজতের তাণ্ডবে প্রধান আসামি সহ ৪ জন র‌্যাবের হাতে আটক)

ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃনারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে আল্লামা মামুনুল হক ইস্যুতে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেনসহ (৫২) চার হেফাজত নেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।আটক অন্য তিনজন হলেন-হেফাজত নেতা শাজাহান শিবলী (৪৩), হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২), হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (৫২)। রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়েছে বলে সোমবার (১২ এপ্রিল) সকালে জানিয়েছেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধ থাকার পর সহিংসতায় জড়িতের অভিযোগে তাদের আটক করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন