রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে  পাওয়ারলুম শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ | ১:৫২ অপরাহ্ণ

আড়াইহাজারে  পাওয়ারলুম শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আড়াইহাজার  প্রতিনিধি :       আড়াইহাজারে সবুজ ( ২৮ ) নামে পাওয়ারলুম শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । তিনি স্থানীয় বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার আমজাত হােসেনের ছেলে ।  মঙ্গলবার (৬এপ্রিল)  সকাল ৯ টার দিকে খবর পেয়ে স্থানীয় গােপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন । এর আগে গত সােমবার দিবাগত রাতের যেকোন সময় নিজের শােবার ঘরের আড়ার সঙ্গে তিনি গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছেন ।

গােপালদী তদন্ত কেন্দ্রের এসআই আশরাফুল জানান , মৃতের শােবার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয় । তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন । তা জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নজরুল ইসলাম বলেন , লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানাে হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন