মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ এর ৫২-তম প্রতিষ্ঠা বার্ষিকী’তে বর্ণাঢ্য র‌্যালী

শনিবার, ২৭ মার্চ ২০২১ | ৫:২৫ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ এর ৫২-তম প্রতিষ্ঠা বার্ষিকী’তে বর্ণাঢ্য র‌্যালী

জাকজমক পূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ‘সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ’ এর ৫২-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৭ মার্চ সকালে ‘সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ’ এর ৫২-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়।

র‌্যালিটি সিদ্ধিরগঞ্জ ওমরপুর হয়ে আদজী ইপিজেডের প্রধান সড়ক দিয়ে মাজার রোড, আজিবুর, সাইলো রোড প্রদক্ষিন করে। বর্ণাঢ্য র‌্যালীটিতে সকলের হাতে বিভিন্ন রংবেরংয়ের ব্যানার ফেস্টুন, প্লেকার্ড নিয়ে বিভিন্ন শ্লোগানে-শ্লোগানে মূখরিত করে পরে উক্ত সংগঠনের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন।এ সময় সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ এর ৫২-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন সবাইকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানান।উক্ত র‌্যালীতে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন