রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

ফ্রেশ কোম্পানির মাটি খননে ঝুঁকি পূর্ণ মোগরাপাড়া ফুট ওভার ব্রিজ

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ৫:৪৫ অপরাহ্ণ

ফ্রেশ কোম্পানির মাটি খননে ঝুঁকি পূর্ণ  মোগরাপাড়া ফুট ওভার ব্রিজ

ফাহাদুল ইসলাম  ( সোনার গাঁ  প্রতিনিধি  )

নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা ফুট ওভারব্রিজটি ফ্রেশ কোম্পানির গ্যাস সংযোগে মাটি খুঁড়তে গেলে ব্রীজের খুঁটির নিচের অংশ ফেটে যায়।

সোনারগাঁ টিপরদী অবস্থিত ফ্রেশ কোম্পানির গ্যাস সংযোগের জন্য টিপরদী থেকে সোনারগাঁ থানা রোড দৌলেরবাঘ গ্যাস সাপ্লাই অফিস পর্যন্ত
গভীর গর্ত খুড়লে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশ ফল পট্টি বনফুলের পাশে পিলারের নিচের অংশের মাটি সরে যাওয়াতে পিলারের নিচের অংশ ফেটে যায়।

তাতখনিক আশপাশের লোকজন বিভিন্ন যায়গায় জোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে চলে যায় ফ্রেশ কোম্পানির কর্তৃপক্ষ।

এই ফুট ওভারব্রিজটি রাস্তা পারাপারের অন্যতম একটি মাধ্যম। দিনে রাতে ২৪ ঘন্টা হাজার হাজার মানুষ ফুট ওভারব্রিজটি ব্যাবহার করে থাকেন।

এই ঝুঁকির কারণে যে কোন সময় হতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। তাই সকল শ্রেণীর মানুষের দাবী যেন দূত ফুট ওভারব্রিজটির মেরামতের পদক্ষেপ গ্রহণ করে ফ্রেশ কোম্পানি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন