রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে প্রান বল্লভ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ | ৬:০৭ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে প্রান বল্লভ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সিদ্ধিরগঞ্জে একটি মিষ্টির দোকানে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ।মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রান বল্লভ মিষ্টান্ন ভান্ডারকে পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তিণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা, এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং ৩৮ ধারায় ২৫ হাজার ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। মো সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন