সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

কোভিড মোকাবেলায়, আমি টিকা নিয়েছি, আপনিও টিকা নিন

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ৬:৫২ অপরাহ্ণ

কোভিড মোকাবেলায়, আমি টিকা নিয়েছি, আপনিও টিকা নিন

রূপগঞ্জ প্রতিনিধি,

কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, আপনিও টিকা নিন, সুস্থ্য থাকুন’ এ স্লোগানে রূপগঞ্জে কোভিড-১৯ টিকা গ্রহন ও উদ্ধুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনতা মুলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত, উপজেলা আনসার ভিডিপির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুর রহিম, কম্পানি কমান্ডার ইকবাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডারসহ বিভিন্ন ক্যাম্পের আনসার সদস্য। র‌্যালিটি উপজেলা প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ টিকা গ্রহণে কোন প্রকার ভয় নেই। নির্ভয়ে সকলে এ টিকা গ্রহণ করছে, সমাজের সব শ্রেণী-পেশা মানুষকে টিকা গ্রহণ করতে উৎসাহ দেওয়ারও আহবান জানানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন