শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে স্কুলের ভিতরে ইয়াবা সেবন, এনসিপি নেতা হোসাইন ভূঁইয়াকে গণধোলাই 

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ১:৪৪ পূর্বাহ্ণ

সোনারগাঁওয়ে স্কুলের ভিতরে ইয়াবা সেবন, এনসিপি নেতা হোসাইন ভূঁইয়াকে গণধোলাই 

স্টাফ রিপোর্টার:

 

সোনারগাঁওয়ে স্কুলের ভিতরে ইয়াবা সেবনের অভিযোগে এক এনসিপি নেতা হোসাইন ভূঁইয়া (২৮)কে গণধোলাই দেওয়ার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সোমবার (২২ জুন) রাত পৌনে দশটায় সোনারগাঁ উপজেলার তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করে এলাকার যুব সমাজ। পরে উত্তেজিত এলাকাবাসী স্কুলের ভিতরে মাদক কারবারী ও এনসিপি (যুবশক্তি) নেতাকে গণধোলাই দেয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে মুছলেকা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত পালিয়ে যান তিনি। যুবশক্তি (এনসিপি) নেতা হোসাইন ভূঁইয়া দুধঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে।

৫ আগস্ট পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র নেতা পরিচয়ে তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ ছিল সোনারগাঁওয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চাঁদাবাজি, মবের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

 

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন