বুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে ১ ব্যক্তি আটক

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৫:৩৮ অপরাহ্ণ

রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে ১ ব্যক্তি আটক


সোহেল কবির, স্টাফ রিপোর্টার

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুদির দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে আনোয়ার হোসেন নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী পরে ৯৯৯-এ কল দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় ঘটে ঘটনা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান , হাটাব আতলাশপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৮), নিজের মুদির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ।
‎মঙ্গলবার সকালে এলাকাবাসী তাকে ওই মুদি দোকানে এক নারীসহ আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) সবজেল হোসেন ‎বলেন, এলাকাবাসী আনোয়ার হোসেন নামে একজনকে মাদক সহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন