মো.জিয়াউর রহমান: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দৃঢ় এক ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদকে ঘিরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন। প্রতিটি এলাকায় নেতা-কর্মী ও সমর্থকরা একসাথে মিছিল, সমাবেশ ও সভার মাধ্যমে ধানের শীষের জয় নিশ্চিত করার জন্য এগিয়ে আসছেন।দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদকে ঘিরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন।
এ আসনে প্রাথমিকভাবে বিএনপি থেকে চারজন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন, নজরুল ইসলাম আজাদ, আতাউর রহমান আঙ্গুর, মাহমুদুর রহমান সুমন ও পারভীন বেগম। দলীয় প্রক্রিয়ায় প্রথমে নজরুল ইসলাম আজাদকে মনোনীত করা হয়।
তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর চূড়ান্তভাবে নজরুল ইসলাম আজাদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।এর পর মাহমুদুর রহমান সুমন ও পারভীন বেগম ভোটের মাঠ থেকে সরে যান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আতাউর রহমান আঙ্গুর নির্বাচনী লড়াই চালিয়ে যাচ্ছেন।
নজরুল ইসলাম আজাদ নিজেও নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় সবাইকে স্বাগত জানাচ্ছেন। তিনি বলেন, “আমাদের ঐক্যই আমাদের শক্তি। একত্রিত থেকে আমরা দলের প্রতি আস্থা ও ভরসা নিশ্চিত করব। আমাদের লক্ষ্য একটাই, ধানের শীষের বিজয়।”
স্থানীয় নেতারা জানান, “প্রার্থী কে হবেন তা আমাদের কাছে বড় বিষয় নয়। ধানের শীষ প্রতীকই আমাদের পরিচয়। যে মার্কা পাবে, আমরা তার পক্ষে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব।”
বিশেষ করে বিশনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হামজালা, ব্রাহ্মন্দি ইউনিয়নের সালাউদ্দিন এবং চৈতনকান্দার এলাকার ডা. মুজিবর, দড়ি বিশনন্দীর হাজী মজিবুর রহমানসহ শত শত নেতাকর্মী নিজ নিজ এলাকা থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তারা নেতা-কর্মীদের নিয়ে প্রতিটি নির্বাচনী কার্যক্রমে আজাদের পক্ষে সক্রিয় অংশগ্রহণ করছেন।
স্থানীয়রা বিএনপির নেতাকর্মীরা বলছেন, “নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ধানের শীষের জয় নিশ্চিত হবে। আমরা সবাই মিলেমিশে কাজ করব। দল ও প্রতীক আমাদের জন্য সবকিছু।”
এভাবে আড়াইহাজারে ধানের শীষের প্রতীককে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে যে উৎসাহ, সমর্থন ও ঐক্য লক্ষ্য করা যাচ্ছে, তা আসন্ন নির্বাচনে দলের শক্তি হিসেবে প্রমাণিত হবে। নেতাকর্মীদের মিলেমিশে কাজ করার এই মনোভাব নির্বাচনী প্রচারণাকে গতিশীল করছে এবং ভোটারদের কাছে দলীয় দৃঢ়তার বার্তা পাঠাচ্ছে।