বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ

শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | ৪:৪৬ পূর্বাহ্ণ

আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ) বিকেলে ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আজারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী হোসাইন ও রাসেল মোল্লা, সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল খান, সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ, গোপালদী পৌর ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু ও ইয়ামিন, বিশনন্দী ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মাইনউদ্দিন, যুবদল নেতা কাজী মাহাবুব, নুরুল ইসলাম, জুয়েল, সাইজুদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
লিফলেট বিতরণকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিলেন, হামলা-মামলার সময় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং জনগণের সঙ্গে যাদের সম্পর্ক আছে—দল তাদের মূল্যায়ন করবে। তাই আপনারা জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের জন্য কাজ করুন এবং তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরুন।” তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন