কাজী সালাউদ্দিন
সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে” আজ ২৪ অক্টোবর’২৫ রোজ: শুক্রবার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে, মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি এমপি মনোনয়ন প্রত্যাশী জনাব আল মুজাহিদ মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আল মুজাহিদ মল্লিক বলেন,
> “বিএনপি ক্ষমতায় আসলে সারা দেশে ৫৫ হাজার খাল খনন করা হবে। বিগত সরকারের সময় খাল খনন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। যার ফলে পানির অভাবে কৃষকরা মারাত্মক সংকটে পড়েছিলেন, ফসল উৎপাদন ব্যাহত হয়েছে, সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল।”
তিনি আরও বলেন,
> “আমার দল ক্ষমতায় এলে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে বীজ, সার, কীটনাশকসহ সকল কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। একইসঙ্গে যদি প্রাকৃতিক দুর্যোগ— যেমন বন্যা, খরা বা অতিরিক্ত রোদের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হন, তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থাও নেওয়া হবে। পাশাপাশি অল্প সুদের মাধ্যমে কৃষি ঋণ প্রদান করা হবে এই কৃষি কার্ডের মাধ্যমে।”
সমাবেশে উপস্থিত ছিলেন,
মোঃ মনির মল্লিক, যুগ্ম আহ্বায়ক – নারায়ণগঞ্জ জেলা কৃষকদল।
শাহ আলম, যুগ্ম আহ্বায়ক – সোনারগাঁও উপজেলা কৃষকদল। এবং আরো স্থানীয় কৃষক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।