কাজী সালাউদ্দিন
সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা”–এর আলোকে “জাতীয় উন্নয়নের নারীর অংশ: গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া আমতলা আইকনিক ইন্টারন্যাশনাল স্কুলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাবা সালমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী জনাব আল মুজাহিদ মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি সৎ প্রশাসন উপহার দেব।
তিনি বলেন, বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বিশেষ করে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়েছে তরুণ প্রজন্ম। তিনি প্রতিশ্রুতি দেন, “এই অঞ্চলকে শিক্ষার আলোয় আলোকিত করে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।”
মুজাহিদ মল্লিক তরুণ সমাজের বেকারত্ব প্রসঙ্গে বলেন, “বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ বেকার। এর প্রভাবে জাতীয় অর্থনীতির চাকা ভেঙে পড়ছে। আমাকে মনোনয়ন দিলে কৃষি–শিল্প ও উৎপাদনভিত্তিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।”
তিনি দেশের বর্তমান ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন,
“বাংলাদেশে প্রায় ১১টি লিজিং কোম্পানি ও ৫টি বড় ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ নিজের কষ্টার্জিত টাকা তুলতে পারছে না। স্টুডেন্টরা পরীক্ষার ফি দিতে পারছে না, অসুস্থরা চিকিৎসা করতে পারে না।
তিনি দেশের বর্তমান ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন,
“বাংলাদেশে প্রায় ১১টি লিজিং কোম্পানি ও ৫টি বড় ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ নিজের কষ্টার্জিত টাকা তুলতে পারছে না। স্টুডেন্টরা পরীক্ষার ফি দিতে পারছে না, অসুস্থরা চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না। লক্ষ লক্ষ মানুষকে রাস্তার ফকির বানিয়ে দেওয়া হচ্ছে।”
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমি নিজেও এ পরিস্থিতির ভুক্তভোগী। আমার প্রয়োজনে নিজের টাকা তুলতে পারছি না। ব্যাংকগুলোতে মানুষের চোখের পানি আজ দৃশ্যমান।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা জাতীয় অর্থনীতি ও শিল্পকারখানাকে পঙ্গু করেছে, তারা যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে।”
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক, যুব ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।