স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁও কাচপুর এলাকায় টাকা আত্মসাৎ করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে পারভেজ নামে এক প্রতারকের বিরুদ্ধে।
গত এক বছর আগে সোনারগাঁও কাচপুরে মো: কামাল সাউদ এর ভাগিনা রিফাতের কাছ থেকে অটোরিক্সা কেনার জন্য স্টাম করে এক কালিন ৩ লক্ষ টাকা নেয় পারভেজ। পরে সেই অটোরিক্সা বিক্রি করে তালবাহানা করে টাকা দিতে পারেনা প্রতারক পারভেজ।
পরে সেই ৩ লক্ষ টাকা পরিশোধ করার জন্য কামাল সাউদ এর ভাই শ্যামল সাউদ পারভেজকে কিস্তিতে ৩০ হাজার টাকা উঠিয়ে দেয়। কিস্তির টাকা কয়েক দিন দিয়ে পারভেজ কিস্তির আর কোন টাকা দেয়না। কিস্তির টাকার না দেওয়া এক পর্যায় কামাল সাউদের সাথে পারভেজ তর্কে জড়িয়ে পরলে এক পর্যায় কামাল সাউদ চর থাপ্পর মারে। কামাল সাউদ বলেন সম্পর্কে পারভেজ আমার ভাতিজা হয়। তাই আমি শাসন করতে পারি।
সেই টাকা চাওয়ার সংক্রান্তের বিরোধে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পারভেজ (২৫)এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৪ আগস্ট উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বৈহাকৈর নয়াপাড়া এলাকার আইয়ুব আলী ছেলে পারভেজ (২৫) ও মৃত আফির উদ্দিন সাউথের ছেলে কামাল সাউদের সাথে।
ভুক্তভোগী কামাল সাউদ জানায় চর থাপ্পরকে কেন্দ্র করে পাওনা টাকা ও কিস্তির টাকা দামাচাপা দিতে প্রতারক পারভেজ আদালতে মিথ্যা মামলা দিয়ে এবং গত বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার কাঁচপুর এলাকায় একটি মিথ্যা মানববন্ধন করে আমাকে সামাজি ভাবে মানক্ষুন্ন করার জন্য আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ভুক্তভোগী কামাল সাউদের দাবি, মামলা করা বিষয়ে থানা পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাননীয় আদালতে সত্য ঘটনা উদ্ঘাটন হবে আমার প্রত্যাশা।