সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সোমবার, ১৪ জুলাই ২০২৫ | ৪:২৮ পূর্বাহ্ণ

সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বিশেষ প্রতিনিধি: সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে রয়েল রিসর্টে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এবং পৌর বিএনপির বিশিষ্ট নেতা শাহজাহান মেম্বার, সেন্টু।

প্রধান অতিথির বলেন,
আমি আশাবাদী সোনারগাঁ একদিন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিশেষ পরিচিতি অর্জন করবে। ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, যা সোনারগাঁবাসীকে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা উপহার দিতে পারবে।

সভাপতির বক্তব্যে আক্তার হোসেন বলেন, সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী উপজেলা। এখানে ঐতিহ্যের ঘাটতি না থাকলেও শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সেই অভাব পূরণেই ‘সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করা হয়েছে। আমি স্বপ্ন দেখি, একদিন সোনারগাঁ পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে এবং এ অঞ্চলের মানুষ শিক্ষার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দিনব্যাপী আয়োজনে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

শেষে অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন