বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুবলীগ সভাপতি শাজাহানের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে

শনিবার, ২১ জুন ২০২৫ | ৫:০০ অপরাহ্ণ

যুবলীগ সভাপতি শাজাহানের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে

মেহেদী হাসান গাজীপুর:

৫ই আগস্ট আওয়ামী সরকার পতনের পরও স্বৈরাচার সরকারের দোসরের চলাফেরা আগের মতই বেপরোয়াড়া।গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওয়াইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি শাজাহান আগের মতই নানান অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় ডুবে রয়েছেন।

যুবলীগ নেতা শাহজাহানের নামে রয়েছে জমি দখল, অর্থলুট, গরিবের ঘর দখল, বন বিভাগের জমি দখল শহর নানান অনিয়ম ও দুর্নীতি। এছাড়াও আওয়ামী শাসনামলে দলের প্রভাব খাটিয়ে নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চাকরি। সরকারি চাকরি নেওয়ার পরও তিনি যুবলীগের সভাপতি পদে দীর্ঘদিন রয়েছেন। উত্তরায় ও গাজীপুরে বিভিন্ন লোকের জমি কিনে নেওয়ার কথা বলে অবৈধভাবে দখল করার অভ্যাস আছে তার।

যুবলীগের সক্রিয় ও আওয়ামী দোসর হওয়ার পরও তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না এ প্রশ্ন ছুড়ে দেন এলাকাবাসী।তাদের দাবি , অবৈধভাবে আতাৎ করার কারণে থানা পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

তবে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ বলছেন,মামলা হয়ে থাকলে গ্রেপ্তার হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন