বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বিএনপি নেতার পিএস সেলিম এর বিরুদ্ধে মানববন্ধন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | ১১:২১ অপরাহ্ণ

সোনারগাঁয়ে বিএনপি নেতার পিএস সেলিম এর বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের পিএস সেলিম হোসেন দিপুর বিরুদ্ধে মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য ও চাঁদাবাজিসহ নানান কারণে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে বারদী ইউনিয়নের মান্দেরপাড়ার স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে মান্দেরপাড়া ব্রিজে এই মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। উক্ত মানববন্ধনে মান্দেরপাড়া ও আসেপাশের গ্রামের প্রায় পাচঁশতাধিক লোক উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন,৫ ই আগস্টের পর থেকে এলাকার নিরীহ মানুষকে হামলা মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকার চাঁদাবাজি করেন সেলিম হোসেন দিপু। এই সময় মান্দেরপাড়া গ্রামের ফারুক
বলেন,সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নাম ভাংগিয়ে এলাকায় দখলবাজি, চাদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালায় এই পিএস সেলিম হোসেন দিপু। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন