বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে শাহাদাত হোসেন সেলিম সংবর্ধিত

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ১১:১৬ পূর্বাহ্ণ

রিয়াদে শাহাদাত হোসেন সেলিম সংবর্ধিত

রিয়াদে প্রবাসী রামগঞ্জ উপজেলা বিএনপির ব্যানারে ১২ দলীয় জোটের মুখপাত্র ও ২০১৮ সালে রামগঞ্জ থেকে ধানের শীষের প্রার্থী জননেতা শাহাদাৎ হোসেন সেলিমের রিয়াদ আগমনে তারই সন্মানে বিশাল সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিষট খুনী হাসিনাকে দেশে এনে তার বিচার নিশ্চিত করতে হবে।জাতীকে নেতৃত্ব দিতে জিয়া পরিবারের বিকল্প নেই। নিজেকে শহীদ জিয়ার কর্মী পরিচয় দিতে তিনি গর্ববোধ করেন বলে সংবর্ধনায় জানান।

প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের পরিচালনায় রিয়াদের দি প্যালেস হোটেলে বিশাল সংবর্ধনায় বক্তব্য রাখেন প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলাম,সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটওয়ারী,আলমগীর হোসেন,আনোয়ার হোসেন,পলাশ সহ প্রবাসী লক্ষীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

সংবর্ধনায় সংবর্ধিত অতিথি কে ফুল ও ক্যাস্ট দিয়ে সন্মাননা জানানো হয়।শত শত প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির নেতাকর্মী এ সংবর্ধনায় অংশগ্রহণ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন